ভালুকায় পৌর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিতঃ 7:01 pm | June 06, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ভালুকা পৌর ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে পৌরসভার ভিবিন্ন স্থানে পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান মিয়াদের নেতৃত্বে ওই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকরামুল হাসান কায়েস, যুগ্ন-আহবায়ক পারভেজ আহমেদ অন্তর, যুগ্ম-আহবায়ক সুজন ইসলাম সজল, যুগ্ম আহবায়ক ইলিয়াস আল মামুন, যুগ্ন-আহবায়ক সাবিকুর রহমান সানি, যুগ্ন-আহবায়ক সাব্বির হোসেন, সদস্য তারেক পাঠান, মোহিত লাল দাস (মানিক), হিমেল মিয়া প্রমুখ।
ভালুকা পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান মিয়াদ জানান, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ করিছি।’

