|

ভালুকায় অগ্নিকান্ডে সর্বস্বহারা পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও সালমা

প্রকাশিতঃ 10:50 pm | July 12, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ড মুচিভিটায় আগুনে পুড়ে সর্বস্বহারা দুটি পরিবারকে অর্থীক সহযোগীতা করে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।

রোববার বিকালে ক্ষতিগ্রস্থ্য দুই পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে পৌরসভার ৩নং ওয়ার্ড মুচিভিটায় মহল্লার ইলেট্রিশিয়ান শাহজাহান মিয়ার বসতবাড়ির ভাড়াকৃত দুটি কক্ষে মোমবাতির আগুন থেকে বৈদ্যুতিক তারে আগুন লেগে মুহুর্তের আগুন ছড়িয়ে পড়ে। এতে বশত ঘরের সকল কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে আসেন এবং সকলের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রনে আনে।

রাতেই খবর পেয়ে ইউএনও সালমা খাতুন ঘটনাস্থলে ছুঁটে যান তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সহায়তার আশ্বাস দেন। রবিবার ওই দুই পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার চেক ও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।