|

ভালুকায় কোভিট ১৯ টিকা নিতে আসা লোকদের সেবা স্বেচ্ছাসেবক লীগের

প্রকাশিতঃ 12:59 pm | August 07, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় শনিবার ৭ আগষ্ট কোভিট ১৯ টিকা নিতে এসে যেন কোন রকম হয়রানি বা ঝামেলায় না পরে সে জন্যই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ , সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর বাবুর নির্দেশে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা মাঠে থেকে জনসাধারণ কে সহযোগিতা করে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলীর , নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার,বদরুল হাসান আরিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডলসহ প্রত্যেক ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা যেন সেবা দিয়ে থাকেন সেই দিকে সার্বিক তত্ত্বাবধান করে যাচ্ছেন।

একান্ত সাক্ষাৎ কারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী বলেন আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল কার্যক্রম কে সফল করার জন্য মাঠে আছি।