|

অসহায় দুস্থ মানুষের মাঝে যুবলীগের ত্রান বিতরণ

প্রকাশিতঃ 1:50 pm | August 18, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোকাবহ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ভালুকা উপজেলা যুবলীগ মাসব্যাপী পৌর এবং প্রত্যেক ইউনিয়নে দুস্হ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় ভরাডোবা যুবলীগের উদ্যোগে ১৮ আগষ্ট বুধবার ১১ ঘটিকায় পুড়রা সিদ্দিকা ফিরুজা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান,আলহাজ্ব গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সহসভাপতি কামরুজ্জামান পিন্টু,মকবুল হোসেন, পলাশ মানিক, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, আরিফ মন্ডল,পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ক্রীয়া বিষয়ক আশরাফুল আলম পাপ্পু, মল্লিক বাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ , জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নয়ন, ভরাডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিক পাঠান , সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক উমর ফারুক কাজল এবং ইউনিয়ন যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। এ সময় ৩০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।