ভালুকায় বাংলাদেশের খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিতঃ 3:39 pm | October 10, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ- ময়মনসিংহের ভালুকায় রোববার সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপুর্তি উদযাপন হয়েছে। উপস্থিত অতিথিদের নিয়ে র্যালী, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বর্ষপুর্তি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাব সভাপতি এস.এম.শাহজাহান সেলিম, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী,সহসভাপতি আতাউর রহমান তযফদার,এম.এ সবুর বাকী বিল্লাহ,সাবেক সভাপতি কামাল হাসান কামাল পাঠান,সাবেক সাধারন সম্পাদক এম.এ মালেক খান উজ্জল,সদস্য মোকলেসুর রহমান মনির, সদস্য হাদিকুর রহমান হাদিস, মোবাশ্যারুল ইসলাম সবুজ, জহিরুল ইসলাম জুয়েল, শাহ মোঃ হাসান,আবু সাঈদ জুয়েল,কামরুল আরেফিন,রফিকুল ইসলাম হীরণ,আফরোজা আক্তারা জবা প্রমুখ।

