ভালুকায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশিতঃ 5:10 pm | November 06, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় শনিবার (৬নভেম্বর) সকালে মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়া হয়েছে।
আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদিলা মোছাফির মঞ্জিল দাখিল মাদরাসার সভাপতি আফতাব বিন তমিজ। এসময় ইবতেদায়ী সহকারী মৌলভী মফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, সুপার নাজমুল আলম, মাদরাসার দাতা সদস্য ইদ্রীস আলী ঢালী, ইউপি সদস্য আবু সাঈদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম নিরু, সহ-সুপার আবুল কালাম, শিক্ষক মো. আক্কাছ আলী প্রমুখ।
অন্যাণ্যের মাঝে মাদরাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।

