|

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতির রোগমুক্তি কামনায় দোয়া

প্রকাশিতঃ 4:17 pm | January 23, 2022

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ২য় বার করোনায় আক্রান্ত ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলীর  রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার আশরাফুল উলূম রহমানিয়া ক্বওমী মাদরাসায় ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক কে.বি.এম. আসাদুজ্জামান সানা, বয়েজ ক্লাব সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম গোলাপ, লিউ ফ্যাশন লি: এর এম.ডি. ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুল আলম শাহীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, পৌর যুবলীগ নেতা এস এম মহসিন শাওন পৌরসভা ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর সভাপতি সম্পাদক সহ ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।