|

ভালুকায় পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিতঃ 9:59 pm | April 15, 2022

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার সজিবের আয়োজনে শুক্রবার বিকালে ভালুকা স্মৃতিসৌধ চত্ত¡রে ওই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ প্রমুখ।