ভালুকায় ছাত্র লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিতঃ 11:33 pm | July 02, 2022
আনোয়ার হোসেন, ভালুকার খবরঃ ভালুকায় উথুরা ইউনিয়ন ছাত্র লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ জুলাই বিকাল ৩ ঘটিকায় উথুরা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজনের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উমর হায়াত খান নঈম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক চৌধুরী সাধারণ সম্পাদক আলী আকবর , সাবেক চেয়ারম্যান বজলুর রহমান বাচ্চু, উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল আলম খোকন, উপজেলা ছাত্র লীগের সহসভাপতি ইমরান সরকার, যুগ্ম-সম্পাদক সানমুন, সাংগঠনিক সম্পাদক আফসানুল ইসলাম রাফি, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি রনি ঘোষ, উথুরা ইউনিয়ন ছাত্র লীগের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ রাহাত, হাবিবুল্লাহ পারভেজ সহ উথুরা ইউনিয়ন ছাত্র লীগের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

