ভালুকায় গ্রাম পুলিশের মাঝে ঈদের উপহার বিতরণ
প্রকাশিতঃ 9:45 pm | April 20, 2023
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভূইয়ার পক্ষ থেকে গ্রাম পুলিশ ও দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে থানা চত্বরে উপজেলার বিভিন্ন স্থানে কর্মরত গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, এস আই বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
পরে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, পবিত্র ঈদে সকলের সজাগ থাকতে হবে যাতে জনসাধারণের কোন ক্ষয় ক্ষতি না হয়।

