|

ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কার চালকের উপর হামলা থানায় অভিযোগ

প্রকাশিতঃ 10:09 pm | July 08, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কার চালকের উপর হামলার ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় চালকের ছেলে, স্রী আহত হয়েছেন তাদের কে চিকিৎসার জন্য ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ফারুক হোসেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে রাজিব হোসেন, রাসেদ, তাদের পিতা আছর আলীসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ফারুক।
ফারুক হোসেনের ডাক-চিৎকার শুনে তার ছেলে হুজাইফি হাসান নয়ন ও স্ত্রী শিল্পী আক্তার এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। অভিযোগে বলা হয়, হামলায় নয়নের মাথায় আঘাত লাগে এবং শিল্পী আক্তারের হাত ভেঙে যায়। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের বাড়ি উপজেলার ভরাডোবা ইউনিয়নে।
আহত ফারুক হোসেন বলেন, “আমি একজন প্রাইভেটকার চালক এবং আমার ছেলে পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে। রাজিব আমার চাকরি নষ্ট করার উদ্দেশ্যে আমার মালিকের কাছে মিথ্যা অভিযোগ দেয়। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করায় রাজিব, রাসেদ, আছর আলীসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আছর আলী বলেন, “আমার ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছে, কিন্তু আমি কোনো মারামারিতে অংশ নেইনি।”
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”