|

মেদুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কায়সার আহমেদ কাজল, চান দোয়া ও ভালোবাসা

প্রকাশিতঃ 9:44 am | November 11, 2026

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন কায়সার আহমেদ কাজল। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

কায়সার আহমেদ কাজল ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক (নির্বাচিত) এবং ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করেছেন। নানা বাধা-বিপত্তি পেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কাজল বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে মেদুয়ারী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে নতুন মেদুয়ারী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তাঁর পথচলার অনুপ্রেরণা। দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

আসন্ন মেদুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে কায়সার আহমেদ কাজল ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।