|

ভালুকায় প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন সরকারের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 8:12 pm | November 19, 2026

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর মৃত্যুবরণ করেন শিক্ষক মনোরঞ্জন সরকার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত স্মরণসভায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তাঁর সাবেক সহকর্মী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রয়াত মনোরঞ্জন সরকারের স্ত্রী পূর্ণিমা রানী বিশ্বাস, দুই ছেলে শান্তনু সরকার ও বিজন সরকার এবং পুত্রবধূ পিংকি মজুমদার ও শতাব্দী রায় উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা মনোরঞ্জন সরকারের দীর্ঘ শিক্ষকতা জীবন, কর্মময় জীবনের বিভিন্ন দিক ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে যে ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।