কুকুরে টানাটানি অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশিতঃ 6:30 pm | April 29, 2018
সৈয়দ নোমান, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর পৃথক দুই এলাকা থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে পুলিশ খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রথমে ব্রাহ্মপল্লী এলাকায় একটি ডাস্টবিনের পাশে কয়েকটি কুকুরকে নবজাতকের মৃতদেহ নিয়ে টানাটানি করতে দেখা যায়। একই সময়ে পার্শ্ববর্তী এলাকা বাঘমারা মোড়ে আরও একটি নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ধারনা করা হচ্ছে অবৈধ গর্ভপাতের পর লাশ দুটিকে ফেলে রাখা হয়েছে। লাশ দুইটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

