|

ময়মনসিংহ সদরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ 10:54 pm | June 29, 2018

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় মিল্লাত হোসেন (২৫) নামের এক মহানগর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

পরে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।