|

ভালুকায় ফুট ওভার ব্রীজ পরিষ্কার করলেন ছাত্রলীগ নেতা সজীব

প্রকাশিতঃ 11:59 pm | August 04, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সড়ক দুর্ঘটনার হার কমাতে সাধারন জনগণ ও ছাত্র ছাত্রদের ফুটওভার ব্রীজ ব্যবহারে উদ্ভদ্ধ ও ফুটওভার ব্রীজে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব।

শনিবার বিকালে ছাত্রলীগের ক্লিন ইমেজের নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারন জনগণ ও ছাত্র ছাত্রদের ফুটওভার ব্রীজ ব্যবহারে উদ্ভদ্ধ ও ফুটওভার ব্রীজে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, আমাদের একটু সচেতনতাই পারে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে। সকলের সহযোগীতা না থাকলে আমরা আমাদের সড়ক কে নিরাপদ রাখতে পারবো না। তাই ভালুকাবাসীর প্রতি আমার অনোরুধ থাকবে আমরা সবাই রাস্তা পারাপারের সময় ফুট ওভার ব্রীজ ব্যবহার করবো।