গফরগাঁওয়ে চুরি করতে গিয়ে হানেনাতে ধরা : গণপিটুনিতে যুবক নিহত
প্রকাশিতঃ 8:09 pm | August 15, 2018
আজাহারুল হক, গফরগাঁও: গফরগাঁওয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে চুরি করতে গিয়ে ধরা পড়ে গভীর রাতে গণপিটুনিতে সুজন মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজন পার্শ্ববর্তী আঠারোদানা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, নিহত সুজন পাশের গ্রাম দৌলতপুরের নাজমুলের বাড়িতে চুরি শেষে মালামালসহ একই গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে চুরির সময় গৃহকর্তা টের পেয়ে যান। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে সুজনকে মালামালসহ হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।
গফরগাঁও থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার কওে ময়নাতদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, গণপিটুনীতে নিহত সুজনের মরদেহের পাশে চুরির মালামাল পাওয়া যায়। তার বিরোদ্ধে ধর্ষণসহ বেশকিছু অভিযোগ রয়েছে। পুলিশ মরদেহ ও মালামাল উদ্ধার করে নিয়ে আসে।


