|

গফরগাঁওয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে “সময়ের স্বপ্ন”

প্রকাশিতঃ 9:46 pm | September 08, 2018

গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁওয়ে দরিদ্র তরুণ-মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার থেকে গফরগাঁও উপজেলার মশাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতার্তুক কামাল আজাদ।

সামাজিক উন্নয়ন সংগঠন সময়ের স্বপ্নের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির অপরিহার্যতার কথা চিন্তা করে প্রথম থেকেই সর্বসাধারণকে আমাদের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত রিসোর্সের অভাবে সেটা সম্ভব হয়ে উঠেনি। তাই আপাতত গ্রামের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম উন্মুক্ত করেছি।