ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 7:17 am | October 03, 2018
প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে গভর্নিং বডি ও শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কলেজের সভা কক্ষে কলেজের গভর্নিং বডির সভাপতি ও ত্রিশালের পৌর মেয়র এ. বি. এম. আনিসুজ্জামান আনিস, কোঅপ্ট সদস্য ভালুকা পৌরসভার মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, প্রফেসর আফতাব উদ্দিন, দাতা সদস্য আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষকদের সাথে কলেজের সার্বিক উন্নতি নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
গভর্নিং বডির নেতৃবৃন্দরা কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কাজের প্রশংসা করে ছোটখাটো সাময়িক সমস্যাগুলো অতিদ্রুত সমাধান করার চিন্তা ব্যাক্ত করেন।

