গফরগাঁওয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 2:35 pm | November 04, 2018
গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে মকবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মকবুল ওই গ্রামের বাসিন্দা।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হন মকবুল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে তার মরদেহ উদ্ধার করে।


