মাদ্রাসা ছাত্রী উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে গফরগাঁও হেল্পলাইনের মানববন্ধন
প্রকাশিতঃ 2:47 pm | July 30, 2019
তারেক সরকার গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রী মিনহা রাফিদার উপর এসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সবোর্চ্চ শাস্তির দাবী জানিয়েছে ‘গফরগাঁও হেল্পলাইন’ নামে একটি অনলাইন ভিত্তিক সংগঠন। মঙ্গলবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে এই দাবী জানিয়েছে সংগঠনটি।
এতে অংশগ্রহণ করে গফরগাঁও সরকারি কলেজ, খায়রুল্লাহ স্কুল এর ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের সাধারণ জনগণ। গফরগাঁও পৌর শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে মিনহা রাফিদার উপর এসিড নিক্ষেপকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সবোর্চ্চ শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হোসেন তাহসীন, সিহাব আল হাসান হৃদয়, ফয়সাল আহমেদ নিয়ম, তারিকুল ইসলাম সানী, আপেল মাহমুদ, মাইনুল ইসলাম গাফফার, মারজান আবেদীন সানি, মফিজুল হক শাকিল, সুজন ইসলাম প্রমুখ।

