ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির নতুন কমিটি; সভাপতি প্লাবন সম্পাদক শিমুল
প্রকাশিতঃ 11:04 pm | September 09, 2019
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের অন্যতম রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির ২০১৯-২০ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে গাজীপুর ‘ল’ কলেজের এলএলবি প্রথম বর্ষের শিক্ষার্থী মমিনুর রহমান প্লাবনকে সভাপতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহীনূর রহমান শিমুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র মেহেরাজ হাসান অভিকে মনোনিত করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই অরাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক এই সংগঠনটির সদস্যরা রক্তদান এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহ প্রদানসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটির নেতৃত্বে তারা নতুন উদ্যম ও একাগ্রতা নিয়ে ক্রমান্বয়ে সেবার পরিধি আরও ব্যাপকভাবে বিস্তৃত করবে’।

