|

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধীকার দিবস পালিত

প্রকাশিতঃ 5:15 pm | December 10, 2019

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে ৭১ তম বিশ্ব মানবাধীকার দিবস-১৯ পালিত হয়েছে। হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় শাখা, ময়মনসিংহ জেলা শাখা ও সকল উপজেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালী এবং ”মাদক ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক” আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগ হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান কে. এম. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাংসদ স্থানীয় আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। ছাড়াও বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা মো. মতিউর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভালুকা শাখার উপজেলা সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারন সম্পাদক মো. রিপন সরকার প্রমুখ।

তাছাড়া ময়মনসিংহ বিভাগের সকল উপজেলার মানবাধীকার কর্মিরা র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।