ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদকের আগমণকে ঘিরে সাজ সাজ রব
প্রকাশিতঃ 12:25 am | January 07, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নিজ জেলায় আগমণকে ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে গোটা ময়মনসিংহে। তাকে বিশাল সংবর্ধনার জন্য স্বাগত জানিয়ে তোরণ-বিলবোর্ড-ব্যানার-ফেস্টুনে গোটা জেলা সেজেছে নতুন সাজে।
৮ জানুয়ারী দুপুরে ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণে ওই বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন তাঁর আগমনকে সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট জানান, ‘ময়মনসিংহের কৃতি সন্তান আমাদের নেতা আফজালুর রহমান বাবু ভাইকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। সব রকমের প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি আমাদের নেতার এ ভ্রমণ সফল হবে।’


