সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে ময়মনসিংহে বাবু
প্রকাশিতঃ 2:39 pm | August 28, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ময়মনসিংহের সন্তান এ কে এম আফজালুর রহমান বাবু সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে ময়মনসিংহে আসেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের চিকিৎসা সামগ্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবিরের নিকট প্রেরণ করেন, এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, চিকিৎসক পরিষদের নেতা ডাক্তার মতিউর রহমান ভূইয়া, ডা. তারা গোলন্দাজ প্রমুখ।
পরে আফজালুর রহমান বাবু তার প্রয়াত পিতা আলহাজ্ব মতিউর রহমান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, এবং দুপুরে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে মাদ্রাসার আঙ্গিনায় বৃক্ষ রোপণ করেন এবং চর কালি বাড়ি বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা জাফর আহমেদ, সাবেক ছাত্র নেতা জাহানুর রহমান হেভেন, রেজাউল হাসান বাবু , জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন ,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, সাবেক ভিপি ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট ,মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখার হোসেন খোকন, যুগ্ন সম্পাদক মাসুম খান প্রমুখ।


