|

ময়মনসিংহে অসহায় শীতার্ত মানুষের পাশে আব্দুল কদ্দুস ফাউন্ডেশন

প্রকাশিতঃ 3:59 pm | January 13, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আব্দুল কদ্দুস ফাউন্ডেশন। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ী এলাকায় অসহায় শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

“আব্দুল কদ্দুস ফাউন্ডেশন” এর নির্বাহী পরিচালক রনি রাসেলের উপস্থিতিতে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠকগণের উপস্থিতিতে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়েও
“আব্দুল কদ্দুস ফাউন্ডেশন” অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহাযতা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।

এছাড়াও গৃহহীনদের জন্য গৃহনির্মান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও সুপেয় পানির জন্য টিউবওয়েল নির্মাণ সহ বহুবিধ জনহিতকর কাজ করে ইতিমধ্যেই আব্দুল কদ্দুস ফাউন্ডেশন ময়মনসিংহ অঞ্চলে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আব্দুল কদ্দুস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিও ১৯ এর সত্বাধিকারী গণমাধ্যমকে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই “আব্দুস কদ্দুস ফাউন্ডেশন” গঠিত হয় এবং সমাজের মানবিক কাজে অামরা সদা জাগ্রত রয়েছি।