|

ভালুকায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড. জামানের পূজা মন্ডপ পরিদর্শণ

প্রকাশিতঃ 8:00 pm | October 14, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ২নং মেদুয়ারী ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ময়মনসিংহ জেলা জর্জ কোর্টের আইনজীবী সারোয়ার মোর্শেদ জামান পূজা মন্ডপ পরিদর্শণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধায় মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এ আওয়ামীলীগ নেতা।

এদিকে একাধিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের ঐতিহ্যবাসী পরিবার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ত্যাগী আ’লীগ নেতা এ্যাড. শওকত আলীর ছেলে ক্লিন ইমেজের ব্যাক্তিত্ব এ্যাড. জামান জনপ্রিয়তার দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছেন।