ভালুকায় বড় দিন উদযাপনে ওসির মত বিনিময় সভা
প্রকাশিতঃ 6:55 pm | December 18, 2023
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা খ্রীষ্ঠান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ২০২৩ উদযাপন উপলক্ষে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের উদ্যোগ আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভালুকা মডেল থানা সভা কক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গির আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার)।
এসময় বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন ভালুকা শাখার সভাপতি জ্ঞানেন্দ্র দাস, সাধারণ সম্পাদক যোহন সাংমা, ট্রাইবাল এ্যাসোসিয়শেন ভালুকা শাখার চেয়ারম্যান মহেন্দ্র বর্মণসহ উপজেলার প্রায় সবগুলো চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

