|

ভালুকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন ছাত্রদলের আহবায়ক সানি

প্রকাশিতঃ 12:36 pm | October 13, 2024

আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন ভালুকা উপজেলা ছাত্র দলের আহবায়ক লুৎফর রহমান খান সানি সহ ছাত্র দলের নেতৃবৃন্দ।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান সানির নেতৃত্বে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় ছাত্র দলের আহবায়ক লুৎফর রহমান সানি বলেন পূজা নিরবিচ্ছিন্ন ভাবে যেন সবাই পালন করতে পারে সে জন্য উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে।