ভালুকায় জামায়াতে ইসলামীর কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিতঃ 12:25 am | September 13, 2025
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় এবং উপজেলা আমীর ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলুর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
কর্মশালায় উপজেলা জামায়াতের কর্মপরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

