কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক
প্রকাশিতঃ 11:25 pm | September 12, 2026
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (BULA)-এর ২০২৬ সালের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সন্তান অ্যাডভোকেট সম্রাট আলমগীর।
সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ জাহিদ ইসলাম সোহাগ। নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট সম্রাট আলমগীরসহ অন্যান্যরা।
অ্যাডভোকেট সম্রাট আলমগীর কুলিয়ারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পালোটিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা আব্দুল সাত্তার। তিনি কুলিয়ারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহাম্মদ মিয়ার ভাতিজা।
আইন পেশায় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সম্রাট আলমগীরের এ দায়িত্বপ্রাপ্তিকে তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় পর্যায়ের আইনজীবীদের সংগঠনে দায়িত্ব পাওয়ায় কুলিয়ারচরেও আনন্দের সৃষ্টি হয়েছে।
এদিকে, BULA-এর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট সম্রাট আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, বন্ধু, স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

