|

ভালুকায় পিকআপ থেকে পড়ে নিহত-১

প্রকাশিতঃ 4:26 am | April 13, 2018

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী নামকস্থানে বৃহস্পতিবার ভোরে পিকআপ থেকে পড়ে গিয়ে আবুল কাশেম নামে ১ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী পিকআপ ওইস্থানে পৌছলে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ওই পিকআপের যাত্রী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের মরহুম ইঞ্জিল খাঁর ছেলে আবুল কাশেম (৪৫) পিকআপ থেকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান।