|

প্রভুর নামে পড়ো

প্রকাশিতঃ 2:24 pm | May 08, 2018

আবু সাঈদ সরকার:

বিসমিল্লাহ বলো এবং পড়ো
আপনা আপনি বের হয়ে আসনি
বড়ই মেহেরবান তিনি
যিনি সামান্য হীন অবস্থা থেকে
পূর্ণাঙ্গ মানবে রূপান্তরিত করেছেন
এবং কলমের মাধ্যমে জ্ঞান দিয়েছেন
আসলে মানব ছিল সম্পূর্ণ জ্ঞান হীন
মানব যা চেয়েছে তা সে পেয়েছে
অথচ সে কৃতজ্ঞতার পরিবর্তে
সীমালঙ্ঘন করতে শুরু করেছে
তাকে পুনরায় ফিরে যেতে হবে
এবং সে তার কৃতকর্মের ফল জানতে পারবে
যে মিথ্যুক ও কঠিন অপরাধী
সে কঠিন শাস্তির সম্মুখীন হবে
কসম এই উপত্যকায় সৃষ্টিকর্তার সমর্থক বেশি
পড়ো, সৃষ্টিকর্তারর নৈকট্য অর্জন করো।
(সূরা :- আল আলাক/ ১-১৯)

লেখক: শিক্ষক ও স্বেচ্ছাসেবী