|

ময়মনসিংহ পৌর মেয়র টিটুসহ ২জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ 5:35 pm | May 09, 2018

সদর প্রতিনিধি: ভূমি হস্তান্তর করের এক কোটি ৮২ লাখ টাকা ফেরত না দেয়ায় ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তরিকুল আলম এবং সাবেক সদর সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ১নং আমলী আদালতে সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।