|

তারাকান্দায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৬জন নিহত

প্রকাশিতঃ ৬:০২ pm | মে ১১, ২০১৮

তারাকান্দা প্রতিনিধি:   তারাকান্দায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে । নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শুক্রবার (১১ মে) বিকেলে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ঘটানস্থলে ৫ জন এবং একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ  হলে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও পরে আরেকজন মারা যায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।