যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী
প্রকাশিতঃ 2:22 pm | May 15, 2018
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: কন্যা সন্তানের বাবা হওয়ার দুই বছর পর যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে হনুফা আক্তারকে বিয়ে করেন মুজিবুল হক। দেড় বছর পর ২০১৬ সালের মে মাসে তাদের মেয়ের জন্ম হয়। দুই বছর পর আবারও সেই মে মাসেই যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী।

