ভালুকায় বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশিতঃ 9:35 pm | May 21, 2018
স্টাফ রিপোর্ট ভালুকার খবর: ভালুকায় বাড়ীর পার্শ্বে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে।
জানাযায়, নুরুল ইসলামের শিশু কন্যা সিনথিয়া (২) বাড়ীর পার্শ্বে বৃষ্টির জমে থাকা পানির গর্তে পড়ে যায়। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

