জাককানইবি’র সকল তথ্য দেবে অ্যান্ড্রয়েড এপস
প্রকাশিতঃ 1:05 am | May 25, 2018
মোঃ ওয়াহিদুল ইসলাম, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সম্বলিত ডিজিটাল ডায়েরি উদ্বোধন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই এপসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
জাককানইবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সম্বলিত একটি এপস উন্মুক্ত করা হয়েছে। সিএসই বিভাগের তিনজন শিক্ষার্থী এস এস নাদিম , মশিরা আফরিন এবং সাদিয়া আফরিন এই এপসটি তৈরি করেন। তাদের এই কাজে সুপারভাইজার হিসেবে সহযোগিতা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সুজন আলী।
এই ডিজিটাল ডায়েরি নামক এপসে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর, মেডিকেল সেন্টার, বাস সিডিউল সহ সকল প্রকার প্রয়োজনীয় তথ্য এবং ফোন নাম্বার সংযুক্ত রয়েছে। এছাড়া এপটিতে রয়েছে গ্রুপ মেসেজিং সুবিধা। যেকোন শিক্ষক , শিক্ষার্থী তার প্রয়োজনীয় মুহুর্তে এই এন্ড্রিয়েড এপসটির সহায়তা নিতে পারবেন।
উপাচার্য এপসটির নির্মাতা এবং সুপারভাইজারের প্রশংসা করে বলেন, আমরা ভবিষ্যতে সিএসই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাথ থেকে আরো ভালো ভালো কাজ আশা করি, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে।
এবিষয়ে এপসটির নির্মাতা এসএম নাদিম জানান, সকলের উৎসাহ এবং সহযোগিতা পেলে আরও ভাল কিছু করে নিজের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের উপকারে আসতে পারব।
সুপারভাইজার মোঃ সুজন আলী জানান, এই এপসটির মাধ্যমে শুধু শিক্ষার্থী নয় , বরং সকল শিক্ষক এবং প্রশাসনিক কাজেও এর ব্যবহার সম্ভব। ভবিষ্যতে এই এপসটির আপডেট আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা নিয়মিত তথ্যগুলো আপডেট রাখার চেষ্টা করব।

