ইফতারে পাকা আমের লাচ্ছি
প্রকাশিতঃ 5:45 pm | May 26, 2018
এদিকে চলছে পবিত্র রমজান। যে গরম চলছে তাতে এসব ফল দিনের রোযা শেষে ইফতারে তৃপ্তি, তৃষ্ণা ও খাদ্যগুণ সবকটিই মেটাতে সক্ষম। বিশেষ করে এই গরমে ইফতারে পাকা আমের লাচ্ছি হতে পারে বেশ উপকারী।
পাকা আমের লাচ্ছি তৈরির প্রক্রিয়া :
উপকরণ : পাঁকা আম-১টি [প্রয়োজনে বেশি নিতে পারেন], চিনি-১ টেবিল চামচ, মিষ্টি দই-১ কাপ, পেস্তা বাদাম- ২/৩টি (কুচি করা), এলাচ গুঁড়ো-১ চিমটি।
প্রস্তুতপ্রণালী : প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন।

