কালচে হবে না টুকরো করে রাখা আপেল।
প্রকাশিতঃ 11:31 am | May 28, 2018
- একটি পাত্রে দুই কাপ পানি নিয়ে ১/৪ চা চামচ লবণ মেশান। লবণ গলে গেলে আপেলের টুকরা ৫ মিনিট ডুবিয়ে রাখুন। চামচ দিয়ে আপেলের টুকরা উঠিয়ে জিপলক ব্যাগে রাখুন। কালকে হবে না আপেলের টুকরা।
- ১ কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ মধু মেশান। মধুমিশ্রিত পানিতে আপেলের স্লাইস ডুবিয়ে রাখুন ৩০ সেকেন্ড। উঠিয়ে জিপলক ব্যাগে সংরক্ষণ করুন।
- ১ কাপ পানিতে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে আপেল ডুবিয়ে রাখুন। ৫ মিনিট পর উঠিয়ে জিপলক ব্যাগ অথবা মুখবন্ধ পাত্রে রেখে দিন।
- ঠাণ্ডা পানিতে আপেলের টুকরা ভিজিয়ে রাখুন ৫ মিনিট। কালচে হবে না।
তথ্য: ফ্যাব হাউ

