ফুলপুরে ২৪ ঘণ্টায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু
প্রকাশিতঃ 5:21 am | June 23, 2018
মোস্তুফা খান, ফুলপুর: ফুলপুর উপজেলায় মঙ্গলবার দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
জানা যায়, ফুলপুর পৌর শহরে সাহাপাড়া নামক স্থানে বাচ্চু চন্দ্র সাহার ছেলে স্বর্ণ ব্যবসায়ী পিয়াস চন্দ্র সাহা (২০) বিষপানে অত্মহত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। সে ময়মনসিংহ শহরে জুয়েলারী ব্যবসা করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে একই দিন রাত ১০টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া নামক স্থানে ঢাকা-শেরপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার পুলিশ ময়না তদন্তের জন্য উদ্ধারকৃত লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তার শরীরের আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা পুলিশ তদন্ত করে দেখছে বলে থানা সূত্রে জানা গেছে।

