গফরগাঁওয়ে হার্ট এ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
প্রকাশিতঃ 6:18 am | June 28, 2018
গফরগাঁও প্রতিনিধি: বিশ্বকাপ গ্রুপ ম্যাচে আর্জেন্টিনা ম্যাচে নাইজেরিয়ার খেলায় আর্জেন্টিনার জয়সূচক গোলে উল্লাস করায় সময় গফরগাঁও পৌর শহরের চর শিলাসী এলাকার সুলতান মিয়া (৬০) নামের এক আর্জেন্টিনা সর্মথক হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে সুলতান মিয়া অনেক দর্শকের সাথে গফরগাঁও প্রেসক্লাবে বসে টেলিভিশনে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা দেখছিলেন। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আর্জেন্টিনা যখন জয়সূচক দ্বিতীয় গোলটি করে তখন টেলিভিশন সেটের সামনে উপস্থিত আরো অনেক আজের্ন্টিনা সর্মথকের সাথে চিৎকার করে উল্লাস করছিলেন।
এ সময় সুলতান মিয়া হৃদরোগে আক্রান্ত হয়। এ সময় উপস্থিত লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সুলতান মিয়া পেশায় ভ্যান চালক ছিলেন।


