গফরগাঁওয়ে শতাধিক স্থানে গণভোজ, মিলাদ মাহফিল, আলোচনা সভা
প্রকাশিতঃ 8:57 pm | August 15, 2018
গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা আ.লীগ আহবায়ক স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে উপজেলার শতাধিক স্থানে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও ডা. শামীম রহমান ও গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ পুলিশ প্রশাসনের পক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। অপরদিকে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় শোক দিবসের কর্মসূচি পালিত হয়।
উপজেলা আ.লীগ নেতা মাসুদ হোসেন সোহেল জানান, এমপি ফাহমী গোলন্দাজের নেতৃত্বে উপজেলার ১৫ ইউনিয়নের ১০৪টি স্থানে গণভোজসহ জাতীয় শোক দিবসের বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।


