|

বাসে তল্লাশি চালিয়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ৬

প্রকাশিতঃ 10:32 am | September 03, 2018

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: ঢাকা-সিলেট রুট চলাচলকারী দূরপাল্লার বিলাসবহুল একটি বাস থেকে ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বারসহ ৬ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৩।

রবিবার দিবাগত রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

সোমবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।

সুত্র: বাংলাদেশপ্রতিদিন.