ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো প্রতিবন্ধী বৃদ্ধের
প্রকাশিতঃ 5:38 pm | September 04, 2018
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গোলো আলী কসাই (৭০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বাহারুল উলুম দাখিল মাদরাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।
নিহত আলী কসাই (৭০) এর বাড়ি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে।
সূত্রে জানা যায়, বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার সময় মহাসড়ক পার হতে গেলে ঢাকা থেকে ময়মনসিংহ গামী একটি মোটরসাইকেলের ধাক্কায় আলী কসাই নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা ও মোটরসাইকেল আরহী ২ যুবক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আলী কসাইয়ের মৃত্যু হয়েছে।


