ভালুকায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবে ছাত্রলীগ
প্রকাশিতঃ 11:16 pm | September 09, 2018
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব- ১৭ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টটি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা প্রসাশক ড. সুভাস চন্দ্র বিশ্বাস।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ ভালুকা উপজেলা প্রশাসন ও বয়েজ ক্লাব ভালুকা আয়োজিত টুর্নামেন্টের সবগুলো খেলায় স্বেচ্ছাসেবীর দায়িত্ব সহ সার্বিক সহযোগীতায় উপজেলা ছাত্রলীগের একটি বিশেষ টিম কাজ করবে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। ওই বিশেষ টিমটি শাহরিয়ার হক সজীবের দিক নির্দেশনামত কাজ করবে সব জায়গায়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব জানান, বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করতে পেরে আমরা উপজেলা ছাত্রলীগ অনন্দিত ও গর্বিত। আমিসহ আমার ছাত্ররীগের ভাইদের নিয়ে সর্বোচ্চটা দিয়ে টুর্ণামেন্টটি সফল ভাবে শেষ করতে চেষ্টা করবো।


