|

ফতুল্লায় চুল্লি বিস্ফোরণে গফরগাঁওয়ের একজনের মৃত্যু, দগ্ধ ৪

প্রকাশিতঃ 12:59 pm | October 25, 2018

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবুল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক।

বুধবার (২৪ অক্টোবর) ভোরে ফতুল্লার পাগলা এলাকার অবস্থিত চাকদা স্টিল রি রোলিং মিলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে সকাল ১০টায় তার মৃত্যু হয়।

নিহত বাবুল ময়মংসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে।

আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও  শাহাদাৎ (২৮)। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ম্যানেজার নুরল ইসলাম জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় হটাত উপর থেকে একটি বড় ধাতব খন্ড চুল্লিতে পড়লে সেটির বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ৫ শ্রমিক গুরুতর আহত হলে ঢামেক হাসপাকালে নেওয়ার পর বাবুল মারা যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।