|

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি কর্মশালা

প্রকাশিতঃ 8:31 pm | July 16, 2019

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ফটোগ্রাফির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় এর কনফারেন্স কক্ষে কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এআইইউবি ফটোগ্রাফি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম পাপন। কর্মশালায় ক্লাবের সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মাছিরুল ইসলাম ইভান, সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র সরকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।