ত্রিশালে মাদক মুক্ত ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
প্রকাশিতঃ 7:50 pm | November 18, 2019
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ত্রিশাল উপজেলায় সানকি ভাঙা গ্রামের যুব সমাজের উদ্যোগে মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সানকি ভাঙা গ্রামে ওই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হক রিপন, আরো উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, প্রভাষক আ ফ ম আফজাল হোসেন, ভালুকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ, ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মহসিন, ভালুকা উপজেলা নবীন লীগের সাবেক সভাপতি সৃজন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

