ত্রিশালে সার্চ মানবাধিকার সোসাইটির কমিটি গঠন
প্রকাশিতঃ 10:18 pm | November 22, 2019
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সার্চ মানবাধিকার সোসাইটির কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুুপুরে
মোক্ষপুর ইউনিয়নে ওই কমিটি গঠিত হয়েছে। কমিটি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির ময়মনসিংহ বিভাগের সভাপতি এডভোকেট মাসুদ রানা।
উক্ত কমিটির উপদেষ্টা করা হয় আহাম্মদ আলী, আ. কাদের, সিরাজুল ইসলাম, শওকত আলী, জাফর উল্লাহ, আ. মজিদ, হাফিজুল ইসলাম, আবুল কাশেম।
ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয় মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মোসলেম উদ্দিন, মোহাম্মদ আ. মালেক, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় জাহাঙ্গীর আলম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক রুমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় হাসান মিয়া, সহ-সাংগঠনিক মোফাজ্জল হোসেন।
কমিটির অন্যান্য সদস্য পদে রয়েছেন, রুবেল মিয়া, আনোয়ারুল ইসলাম, সাবিনা আক্তার, সেফালি আক্তার, আ. সামাদ, তারা মিয়া, রুহোল আমিন, লাল মিয়া, জামাল মিয়া, সফিকুল, গফুর মিয়া, মোস্তফা কামাল, খোকন, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, রমজান মিয়া, হামিদ, মাহাবুল, হায়দার, আলামিন, রায়হান, লোকমান, আতিকুল, আবুল হোসেন, নাসির উদ্দীন, কলিমউদ্দিন, হাসমত আলী, নাজিম উদ্দীন, বায়জিদ মিয়া।

